নির্বাচনের আগে আনসারকে পুলিশি ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৩, ১৭:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১৭:৪৮

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দুরভিসন্ধিমূলক। সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরও বাড়াতেই ‘আনসার ব্যাটালিয়ান বিল-২০২৩’  সংসদে তোলা হয়েছে। এই বিলটি পাস করার চেষ্টা থেকে সরকারকে সরে আসতেও আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

বুধবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিল অন্যান্য বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য। আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আনসার ব্যাটালিয়ানকে পুলিশের মতো অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার। সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবেই এই বিলে আপত্তি জানিয়েছে।’

জিএম কাদের উল্লেখ করেন, আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেওয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। আনসারকে পুলিশি ক্ষমতা দেওয়া হলে, মাঠ পর্যায়ে বিশৃঙ্খলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে  অস্বাভাবিকভাবে ভীতি বিস্তৃত হবে। ইতোমধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানিয়েছেন বলে খবরে প্রকাশ।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, ‘এ আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে।’ বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে ‘আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩’ প্রত্যাহারের দাবি জানিয়েছেন কাদের।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
রেলস্টেশনে পড়ে থাকা শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা
লঞ্চে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা 
মুগদা হাসপাতালে অস্ত্রসহ ‘ছিনতাইকারী চক্রের প্রধান’ আটক
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি