কুকি চিনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জিএম কাদেরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৩:৫০আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৫:৪৪

বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কয়েক দিনের সন্ত্রাসী হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা রক্ষা জরুরি। তাই কেএনএফর সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের সরকারের প্রতি আহ্বান জানাই।’

শনিবার (৬ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘কেএনএফর সদস্যরা কয়েকদিন ধরে তাণ্ডব চালাচ্ছে বান্দরবানে। তারা ব্যাংক ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, ব্যাংক গ্রাহকদের টাকা ও বাজারে লুটপাট করছে। থানা-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আক্রমণ চালিয়ে পাহাড়ি এলাকার মানুষকে আতঙ্কিত করে তুলেছে। তাদের এ নৃশংসতায় সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। আতঙ্কে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। মুখ থুবড়ে পড়েছে পাহাড়ের পর্যটন শিল্প।’

এ সময় তিনি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের জানমাল রক্ষায় ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেন এবং দায়ী কারণগুলো নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরও পড়ুন...

পরিবারে ফিরলেন অপহরণের শিকার ব্যাংক ম্যানেজার

ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৪ মামলা

থানচি বাজারে পুলিশ-বিজিবির সঙ্গে কেএনএফ সন্ত্রাসীদের গোলাগুলি

দুটি ব্যাংক থেকে টাকা লুট: কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধ ঘোষণা

রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

/জেডএ/আরকে/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
জামিন জালিয়াতিযেভাবে বেরিয়ে গেলেন ‘কুকি-চিনের’ পোশাক জব্দ মামলার প্রধান আসামি 
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী