ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৪ মামলা

বান্দরবান প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৪, ১৭:০১আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৭:০১

ব্যাংক লুট ও ম্যানেজারকে অপহরণের ঘটনার তিন দিন পর বান্দরবানের রুমায় ও থানচিতে মামলা হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী এ তথ্য জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘রুমা ও থানচিতে ব্যাংক, অস্ত্র লুট এবং রুমার সোনালী ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনায় অজ্ঞাত আসামির নামে রুমায় তিনটি ও থানচিতে একটি মামলা হয়েছে।’

মসজিদের ইমাম, সোনালী ও কৃষি ব্যাংকের ম্যানেজাররা এসব মামলা করেছেন বলেও তিনি জানান।

বুধবার (৩ এপ্রিল) থানচি থানার সামনে সোনালী ও কৃষি ব্যাংকের দুটি শাখা থেকে ১৭ লাখ ৫০ হাজার টাকা লুট করে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। তাদের প্রতিরোধ করতে আসার পথে থানচি থানা পুলিশের সদস্যদের লক্ষ্য করে দুবার গুলি ছোড়ে অস্ত্রধারীরা। এর আগে মঙ্গলবার রাতে রুমা বাজারের সোনালী ব্যাংক শাখায় হামলা চালায় কেএনএফের সন্ত্রাসীরা। তারা ওই ব্যাংকের ব্যবস্থাপক নিজাম উদ্দিনকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে উদ্ধার করে র‌্যাব। এদিন সন্ধ্যায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

দুটি ব্যাংক থেকে টাকা লুট: কেএনএফের সঙ্গে আলোচনা বন্ধ ঘোষণা

রুমায় ব্যাংক থেকে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা: সিআইডি

রুমা ও থানচিতে ব্যাংক লুটের ঘটনায় কুকি চিন জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

এবার থানচির দুই ব্যাংকে সন্ত্রাসীদের হানা

বান্দরবানে সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ

থানচি বাজারে পুলিশ-বিজিবির সঙ্গে কেএনএফ সন্ত্রাসীদের গোলাগুলি

বান্দরবানে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার

গোলাগুলির সময় ছিল না বিদ্যুৎ, কর্মকর্তা বললেন ‘লোডশেডিং চলছিল’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
আফগানিস্তান সিরিজ দিয়ে ফেরার অপেক্ষায় বুমরা
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত