আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অস্ট্রেলিয়া পাশে থাকবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৪, ১৬:৪০আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৬:৪০

বাংলাদেশ নিযুক্ত অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনার মিসেস নারদিয়া সিম্পসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অস্ট্রেলিয়ান ভারপ্রাপ্ত হাই কমিশনারের গুলশানের বাসভবনে গেলে তাকে অভ্যর্থনা জানান মিসেস নারদিয়া সিম্পসন।

দুপুর সাড়ে ১২টা থেকে ২টা ২০মিনিট পর্যন্ত সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন তারা।

এসময় বন্ধুপ্রতিম দুটি দেশের অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও কথা হয়েছে।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, আগামী দিনেও বাংলাদেশের অগ্রগতিতে অস্ট্রেলিয়া পাশে থাকবে। আপ্যায়ন শেষে মিসেস নারদিয়া সিম্পসন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাফল্য ও সুস্থতা কামনা করেছেন।

এসময় প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
দক্ষ চালক ও মালি নিতে চায় আমিরাত
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি