দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে টিকে আছে ইবতেদায়ি মাদ্রাসা: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৫:৫৯

আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবির প্রতি আবারও সমর্থন ব্যক্ত করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা বৈষম্যের শিকার। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য রেখে বৈষম্যহীন সমাজ হয় না। উল্লেখ্য, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা জাতীয়করণের যৌক্তিতা তুলে ধরে ২০২০ সালের ১৯ নভেম্বর ও ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে বক্তৃতা করেছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে মূলধারার শিক্ষা ব্যবস্থার সঙ্গে একীভূত করা হয়েছে। সাধারণ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার সনদের স্বীকৃতিও দেওয়া হয়েছে। এমনকি প্রাথমিক থেকে মাদ্রাসা শিক্ষার বাকি অংশ একইভাবে এমপিওভুক্ত হয়ে শতভাগ বেতন-ভাগ পাচ্ছে। কিন্তু, দুঃখজনক হলেও সত্য অধিকারের আড়ালে রয়ে গেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা।’

‘দ্রারিদ্র্যের সঙ্গে যুদ্ধ করে এই সব মাদ্রাসা টিকে আছে। আর মানবেতর জীবনযাপন করলেও দায়িত্ব পালনে অনীহা নেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের।’

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ক্ষোভের সঙ্গে বলেন, ‘যৌক্তিক দাবিতে দারিদ্র্যপীড়িত এই শিক্ষক সমাজ যখন আন্দোলনে নামে, তাদের ওপর নির্যাতন চালানো হয়।’

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান তিনি।

/এপিএইচ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী