আমার মুখ বন্ধ করতেই দুর্নীতির অভিযোগ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ মার্চ ২০২৫, ২০:৫৮আপডেট : ২০ মার্চ ২০২৫, ২০:৫৮

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করায়, মুখ বন্ধ করতেই আমার বিরুদ্ধে দুর্নীতি ও হত্যা মামলা করা হয়েছে। যেমনটি ঘটেছিল হুসেইন মুহম্মদ এরশাদের ক্ষেত্রেও। কিন্তু সব ষড়যন্ত্র মোকাবিলা করে আবারও ঘুরে দাঁড়াবে জাতীয় পার্টি।

বৃহস্পতিবার (২০ মার্চ) কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জিএম কাদের বলেন, দেশ এক ফ্যাসিবাদমুক্ত হলেও নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে। এ কারণে সাম্প্রতিক সময়ে বারবার জাতীয় পার্টির কর্মসূচিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে একটি মহল। কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ নিচ্ছে না। বলা হচ্ছে, আমি নাকি ২০১৮ সালের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছি। এজন্যই আমার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হচ্ছে। অথচ এটি আমার বিরুদ্ধে মনগড়া অভিযোগ এবং এর সঙ্গে আমার কোনও সংশ্লিষ্ট ছিল না। 

তিনি বলেন, আজকে বিনা বাধায় আমরা ইফতার কর্মসূচি পালন করতে পেরেছি। ফ্যাসীবাদের বিরুদ্ধে এটি আমাদের প্রথম বিজয়। ইনশাল্লাহ এখন থেকে আমরা নিয়মিত হত্যা, ধর্ষণ ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বলে যাবো। জাতীয় পার্টি সব সময় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে। দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। এ সরকার দায়িত্ব পাওয়ার পর থেকেই একটি পক্ষ আমাদের ফ্যাসীবাদের দোসর বলে আখ্যায়িত করছে। অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই আমরা সোচ্চার ভূমিকা পালন করেছি।

দেশে আবারও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে উল্লেখ করে জিএম কাদের বলেন, গত আওয়ামী লীগ সরকারকে আমরা বিভিন্নভাবে অভিযুক্ত করলেও তারা শক্ত হাতে জঙ্গিবাদ দমন করতে পেরেছে। এটা সবাই স্বীকার করতে বাধ্য। আইএসসহ ইসলামী জঙ্গি গোষ্ঠী ফ্যাসীবাদের বিপক্ষে ছিল। এখনও তারা ফ্যাসীবাদের বিপক্ষে। তাহলে সরকারের কথায় যদি এরা ফ্যাসীবাদের বিপক্ষ শক্তি হয়, তাহলে এরাও কী দেশপ্রেমিক? তাদের কথায় এ ধরনের মনোভাব ওঠে আসে।

এসময় মুজিবুল হক চুন্নু বলেন, আমরা একটি নিবন্ধিত রাজনৈতিক দল। অথচ আমরা কোনও কর্মসূচি দিলে অন্য কোনও রাজনৈতিক দল বাধা দেয়। আর প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না। এটি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে।

চুন্নু বলেন, আনুপাতিক হারে নির্বাচন চায় জামায়াত ও চরমোনাইসহ বিভিন্ন রাজনৈতিক দল। যা এরশাদের পক্ষ থেকে ৩০ বছর আগেই প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের বিভিন্ন অবদান স্মরণ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন— জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জসীম উদ্দিন ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা খলিলুর রহমান খলিল। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— দেলোয়ার জালালী ও লিয়াকত হোসেন খোকাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে এরশাদের জন্মদিন উদযাপন করেন জিএম কাদের।

/এমকে/এমকেএইচ/
সম্পর্কিত
দুই বছর পর সস্ত্রীক পাসপোর্ট পাচ্ছেন জিএম কাদের
দেশ সংকটকাল অতিক্রম করছে: জিএম কাদের
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
সর্বশেষ খবর
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান