‘নেতা’ বাড়বে আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৬, ১৯:৫১আপডেট : ০৪ মে ২০১৬, ২০:০২

‘নেতা’ বাড়বে আ.লীগের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নেতার সংখ্যা বাড়বে। বুধবার দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গঠনতন্ত্র উপ পরিষদ আহ্বায়ক ও দলের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক এ কথা জানান।
সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ পরিষদের বৈঠক শেষে রাজ্জাক বলেন, ৭৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়তে পারে। আমাদের বেশ কয়েকটা বিভাগ হয়েছে, যেহেতু দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বিভাগে একজন করে সাংগঠনিক সম্পাদক সেক্ষেত্রে এটা বাড়াতে হতে পারে। যুগ্ম-সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য বাড়ানো হতে পারে।

ড. আব্দুর রাজ্জাক তাছাড়া, আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে দলীয় গঠনতন্ত্র পরিবর্তন করতে তৃণমূল নেতাকর্মীদের মতামত নেবে দলটি। উপ পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা।
এ প্রসঙ্গে গঠনতন্ত্র উপ পরিষদ আহ্বায়ক বলেন, বিশ্বের প্রাচীন গণতান্ত্রিক রাজনৈতিক দল লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, ভারতের প্রাচীন দল কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেসসহ কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর রাজনৈতিক দলের গঠনতন্ত্র আমরা সংগ্রহ করেছি। এগুলো দেখে আমাদের গঠনতন্ত্র সংশোধনের জন্য মতামত উপস্থাপন করবো। সব মিলিয়ে দলীয় গঠনতন্ত্রকে যুগোপযোগী করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।
আব্দুর রাজ্জাক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৫ জুনের মধ্যে গঠনতন্ত্র সংক্রান্ত রিপোর্ট চূড়ান্ত করবো। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সাড়ে ৭ বছরের অনেক অর্জন রয়েছে। আগামী সম্মেলনে এই অর্জনের ধারাবাহিকতা রক্ষা ও ভবিষ্যতের পথচলা নির্ধারণ করবেন কাউন্সিলরা।
আরও পড়তে পারেন: রিজার্ভ চুরি তদন্তে ইন্টারপোলের ছয় সদস্য ঢাকায়

উপ পরিষদ আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- উপ পরিষদ সদস্য সচিব আফজাল হোসেন, সদস্য মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, আবদুর রহমান, মেজবাহ উদ্দিন সিরাজ, খালিদ মাহমুদ চৌধুরী, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিনসহ প্রমুখ নেতারা।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
হাইকোর্টে জামিন পেলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
ইরান যুদ্ধ নিয়ে কোনও অনুশোচনা নেই ট্রাম্পের
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২ কর্মী আটক
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
২৫ বছর পরও মার্কিন নাগরিকদের মনে অমলিন নাইন-ইলেভেন
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার