সম্প্রতি সংঘটিত সব হত্যাকাণ্ডে আ.লীগ জড়িত: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৬, ০১:০৫আপডেট : ২২ মে ২০১৬, ১৬:২৭





বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন শনিবার খালেজা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন,সম্প্রতি সংঘটিত সংখ্যালঘু ও বিদেশিসহ সব হত্যাকাণ্ডে আওয়ামী লীগের লোকজন জড়িত। শুধু বিএনপি নেতাকর্মীদের হত্যাকাণ্ডে নয়, হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান এমনকি বিদেশিদের হত্যাকাণ্ডেও তারা জড়িত। তাদের হাতে কেউই নিরাপদ নয়। আওয়ামী লীগ সংখ্যালঘুদের নিরাপত্তা না দিয়ে উল্টো নিজেদের ধর্মনিরপেক্ষ হিসেবে জাহির করছে।
শনিবার রাত নয়টার দিকে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় হয়।
আরও পড়তে পারেন: দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত রোয়ানু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসন বলেন, তিনি সব সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চাননি। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশটা আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি হয়ে গেছে। অথচ মুক্তিযুদ্ধের সময় এরা স্বাধীনতার ঘোষণা করতে সাহস পায়নি। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন এবং যুদ্ধ করেছেন। তাকেই এখন তারা রাজাকার বলে। তিনি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করে)পাইপ টানতে টানতে পাকিস্তানে চলে যান। তারা সীমান্ত পাড়ি দিয়েছেন, যুদ্ধ করেননি। যুদ্ধ না করে কীভাবে মুক্তিযোদ্ধা দাবি করেন তারা-প্রশ্ন রাখেন বিএনপির চেয়ারপারসন। 

খালেদা জিয়া দাবি করেন, আওয়ামী লীগ দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে প্রয়োজনে নিরাপত্তার খাতিরে দেশ ছেড়ে চলে যাবে। 

তিনি বলেন, সময় এসেছে সকলকে এক হওয়ার, সজাগ হওয়ার। ভেদাভেদ ভুলে যাওয়ার। বাংলাদেশে বর্তমানে অশান্ত পরিবেশ বিরাজ করছে। আমরা চাই শান্তি, ঐক্য ও প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক। কারণ, সমস্যার সমাধান মারামারিতে নয়, আলাপ-আলোচনার মাধ্যমেই করতে হয়। 

খালেদা জিয়ার ভাষ্য, আওয়ামী লীগ মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো, ভিন্ন ধর্মের মানুষকে তারা হত্যা করতো না। কিন্তু বিএনপি সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী। 

অারও পড়তে পারেন: স্ত্রী'র পরিচয় গোপনই থাকুক: রুবেল

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

এসটিএস/এমও/এমএসএম /

সম্পর্কিত
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শিবির সভাপতি ইমরান ক্ষমা না চাইলে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ নেবে ছাত্রদল, সময় দিলেন ২৪ ঘণ্টা
৫ আগস্টের পর প্রত্যাহার হওয়া ম্যাজিস্ট্রেট হলেন দায়রা জজ, তা নিয়ে এজলাসে হট্টগোল
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
হাসপাতালের বৈদ্যুতিক তার চুরি, সকাল থেকে নেই বিদ্যুৎ
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
বার কাউন্সিলের সময়োপযোগী সংস্কার কেন দরকার?
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী