‘বেঁচে থাকতেই দলের নেতা নির্বাচন করে যাবো’

বাংলা ট্রিবউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১১:২৮ আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৬:৫৬

কাউন্সিল অধিবেশনে শেখ হাসিনা

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি চাই বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাবো ।’ এ সময় কাউন্সিলররা দাঁড়িয়ে সমস্বরে ‘না, না’ বলে চিৎকার করে ওঠেন।

রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা করেন। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোর গোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।’

‘বেঁচে থাকতেই দলের নেতা নির্বাচন করে যাবো’

তিনি আরও বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ আমার পরিবার, আমার আপনজন। আমার সন্তানদের এত সময় দেইনি, আওয়ামী লীগকে যত সময় দিয়েছি।’

/ইএইচএস/এসএনএইচ/এসটি/

সম্পর্কিত
‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
সর্বশেষ খবর
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
রেকর্ডের পথে রোনালদো, জয় হাতছাড়া আল নাসরের
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
মণিপুরে ভেজাল মদ পানে ১৫ জনের মৃত্যু
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
ইয়েমেনে সৌদি জোটের হামলা, নিহত ৪১
সর্বাধিক পঠিত
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
পদত্যাগ করলেন গোপালগঞ্জ জামায়াতের এক নেতা, বললেন ‘আমার পক্ষে সম্ভব নয়’
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি