খালেদা-সুষমা বৈঠক: বাংলাদেশে গণতান্ত্রিক সরকারের প্রত্যাশা ভারতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ২১:৫২আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ০০:০৬

‘ভারত একটি গণতান্ত্রিক দেশ, তারা চায় অন্যান্য দেশে বিশেষ করে প্রতিবেশী দেশে গণতন্ত্রের চর্চা থাকুক। গণতান্ত্রিক ভাবেই সরকার নির্বাচিত হোক।’ রবিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এসব কথা বলেছেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে ব্রিফ করছেন মির্জা ফখরুল বৈঠক শেষে সাংবাদিকদের ফখরুল বলেন, ‘একইসঙ্গে নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ হয় সুষমা স্বরাজ সেটাও আশা করেছেন। নির্বাচন কমিশন যাতে তাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে পারে সেটাও তিনি আশা করেন।’

বিএনপি মহাসচিব জানান, সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করে ভারত। বৈঠকে সুষমা স্বরাজ সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের আশা প্রকাশ করেন।

প্রায় ৪৫ মিনিটব্যাপী বৈঠক হয়েছে জানিয়ে বিএনপি নেতা জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক হয়। আলোচনায় উভয় দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে।

বৈঠকে খালেদা জিয়া ও সুষমা স্বরাজ বৈঠকে দু’টি প্রসঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে ফখরুল সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গা সমস্যা যেটি আমাদের দেশে সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে, এই সংকট সম্পর্কে আলোচনা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের অবসান চেয়েছেন। তিনি জানিয়েছেন, মিয়ানমার সরকারের ওপর ভারত তাদের চাপ অব্যাহত রেখেছে। তিনি আশা করেন, নিরাপদ পরিবেশেই রোহিঙ্গারা ফিরে যেতে সক্ষম হবে।’

এছাড়া বাংলাদেশে যে রাজনৈতিক অবস্থা বিরাজ করছে সে সম্পর্কে বৈঠকে আলোচনা হয়েছে। আসন্ন নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারপারসন আলোচনা করেছেন। যে সমস্যাগুলো রয়েছে তা তুলে ধরেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসব সমস্যার কথা শুনেছেন বলেও জানান ফখরুল।

এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের একটি বিশেষ কামরায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। রাত ৮টা তিন মিনিটে বৈঠকটি শুরু হয়ে চলে ৮টা ৫০ মিনিট পর্যন্ত।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ প্রমুখ।
আরও পড়ুন: খালেদার সঙ্গে সুষমার বৈঠক

খালেদার সঙ্গে সুষমার বৈঠককে গুরুত্ব দিচ্ছে না আ.লীগ

এই মেয়াদেই তিস্তা চুক্তির কথা মনে করিয়ে দেওয়া হলো সুষমাকে

মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রয়েছে: সুষমাকে প্রধানমন্ত্রী

/এসটিএস/এমও/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী