গণফোরামের আহ্বায়ক কমিটি: জায়গা পেলেন না সুব্রত-মন্টু-সাইয়িদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৪:৫৪আপডেট : ১২ মার্চ ২০২০, ১৯:২৯

অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মোহসিন মন্টু ও অধ্যাপক আবু সাইয়িদ ড. কামাল হোসেনকে সভাপতি ও ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করে ৭২ জনের আহ্বায়ক কমিটি গঠন করেছে গণফোরাম। বৃহস্পতিবার (১২ মার্চ)  দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

তবে নতুন এই আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি দলটির সাবেক নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুসহ অন্তত হাফডজন সিনিয়র নেতাকে।

গণফোরামের আহ্বায়ক কমিটি: জায়গা পেলেন না সুব্রত-মন্টু-সাইয়িদ গত ৭ মার্চ কামাল হোসেনকে না জানিয়ে সভা করার কারণে তাদের দলীয়ভাবে ‘বিতর্কিত’ বলছেন বর্তমান নেতারা।

রেজা কিবরিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের বাইরে আরও ৭০ জনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এই সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মোকাব্বির খান এমপি, আ ও ম শফিক উল্লাহ, আবদুল আজিজ, মহসিন রশীদ প্রমুখ।

গণফোরামের আহ্বায়ক কমিটি: জায়গা পেলেন না সুব্রত-মন্টু-সাইয়িদ

জানতে চাইলে রেজা কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দলের কাউন্সিল করবো। আজকে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।’

আরও পড়ুন:

গণফোরামের নতুন কমিটিতে বাদ পড়ছেন বিতর্কিতরা

গণফোরামের কমিটি ভেঙে দিলেন ড. কামাল

গণফোরামে পাল্টাপাল্টি বহিষ্কার

গণফোরামের চার কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি