ইতালির চেয়ে বাংলাদেশে করোনায় মৃত্যুহার বেশি: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ১৬:০২আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৬:৫৩

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশে করোনায় মৃত্যুর হার করোনাবিধ্বস্ত ইতালির তুলনায় অনেক বেশি। বাংলাদেশে করোনায় মৃত্যুর হার ১০.৪ শতাংশ। অথচ ইতালিতে মৃত্যুর হার ১০.২ শতাংশ।’

শনিবার (৪ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোরিয়া প্রতি হাজারে যেখানে টেস্ট করেছে ছয় জন, সেখানে বাংলাদেশ প্রতি ১০ লাখে টেস্ট করেছে ছয় জন। এটা কি উদাসীনতা না উদ্দেশ্যপ্রণোদিত তা আমাদের বোধগম্য নয়। যাই হোক, এখন পর্যন্ত দেশে করোনা পরীক্ষা কিট নিতান্তই অপ্রতুল। হাসপাতালগুলো পিপিই ও পরীক্ষা কিটের অভাবে সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্তদের চিকিৎসা করছে না। এক কথায় সারাদেশে পুরো স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘গণপরিবহন বন্ধ না করে সাধারণ ছুটি ঘোষণার কারণে লাখ লাখ মানুষ ঈদের মতো করে গ্রামের বাড়ি গিয়ে দেশব্যাপী করোনা সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। এমনকি এই সংকট মুহূর্তে ডেঙ্গু দরজায় কড়া নাড়ছে। ইতোমধ্যে গত বছরের তুলনায় ডেঙ্গু রোগী হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে। শাটডাউনের কারণে এডিস মশা নিধন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এগারো লক্ষাধিক রোহিঙ্গা মুসলিম রিফিউজি ঘনবসতিপূর্ণ ছোট্ট পরিসরে মানবেতর জীবনযাপন করছে। যথাযথ সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে প্রাণঘাতী করোনাভাইরাস ক্যাম্পে সংক্রমিত না হয়। সম্প্রতি দেশে ফিরে আসা প্রবাসীদের প্রতি মানবিক আচরণ করতে হবে। ভুলে গেলে চলবে না, এদের পাঠানো রেমিট্যান্স আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি।’

আরও পড়ুন- 
৮৭ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব বিএনপির

/এএইচআর/এফএস/এমএমজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি