দলের নামে ফেক আইডি ও পেজ বন্ধ করতে আ. লীগের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ২১:৩২আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:৩৪

আওয়ামী লীগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের নামে কিছু ‘ফেক ফেসবুক অ্যাকাউন্ট ও ফেক পেজ’ পরিচালিত হচ্ছে। এসব পেজ থেকে নানা রকম গুজব, মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অবিলম্বে এসব অ্যাকাউন্ট ও পেজ বন্ধ করা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ।

দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (২৭ এপ্রিল) এই হুঁশিয়ারি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘আমরা গত কিছুদিন ধরেই অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বাংলাদেশ আওয়ামী লীগের নামে কিছু ‘ফেক ফেসবুক অ্যাকাউন্ট/পেজ’ পরিচালিত হচ্ছে। এই পেজগুলো থেকে নানা রকম গুজব এবং মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে। সবার অবগতির জন্য জানাচ্ছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক, টুইটার এবং ইউটিউবে অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো— ফেসবুক (https://www.facebook.com/awamileague.1949/) টুইটার: (https://twitter.com/albd1971), ইউটিউব: (https:/www.youtube.com/user/myalbd.)।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  আওয়ামী লীগের বিভিন্ন বিভাগের কয়েকটি ফেসবুক পেজ রয়েছে। এগুলো হলো— আওয়ামী লীগের ডাটাবেজ টিম থেকে পরিচালিত https://www.facebook.com/awamileague/ (albd.org), দফতর বিভাগ থেকে পরিচালিত https://www.facebook.com/Bangladesh-Awami-League-Office-Cell, তথ্য ও গবেষণা বিভাগ থেকে পরিচালিত https://www.facebook.com/iralbd (Bangladesh Awami League Information & Research Division) এবং বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত https://www.facebook.com /বন ও পরিবেশ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ।  

উপরোক্ত পেজগুলো ব্যতীত আওয়ামী লীগের নামে থাকা অন্যান্য পেজগুলোর পরিচালক ও অ্যাডমিনদের পেজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ জানানো হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে ।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম মারা গেছেন
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
যুব মহিলা লীগ নেত্রী ও সাবেক প্যানেল মেয়র ফরিদা গ্রেফতার 
সর্বশেষ খবর
পরিবারকে না জানিয়ে দাফন, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
পরিবারকে না জানিয়ে দাফন, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা
সবাইকে বলেছিলেন, ‘স্বামী চলে গেছেন’, সত্যিটা ছিল আরও ভয়ংকর
সবাইকে বলেছিলেন, ‘স্বামী চলে গেছেন’, সত্যিটা ছিল আরও ভয়ংকর
ফিটস এয়ারে একের পর এক যাত্রী হয়রানির অভিযোগ, খতিয়ে দেখছে বেবিচক
ফিটস এয়ারে একের পর এক যাত্রী হয়রানির অভিযোগ, খতিয়ে দেখছে বেবিচক
ছিনতাইকারীদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান নামছে র‍্যাব
ছিনতাইকারীদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান নামছে র‍্যাব
সর্বাধিক পঠিত
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
আকাশে ‘আই অ্যাম বোরড’ লিখে দিলেন পাইলট
সারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
সংবাদ সম্মেলনে পাবনা বিএনপিসারজিস-তুষারকে ক্ষমা চাইতে হবে, না হয় অবাঞ্ছিত ঘোষণা
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
বার্নহামের হস্তক্ষেপে দ্রুত আইএলআর পেতে পারেন ১৬ লাখ অভিবাসী
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান
আফনেরা কি থামবেন, না হইলে মুই ঢাকায় চইলা যামু: তারেক রহমান