ছুটি না বাড়িয়ে লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ১৭:৪২ আপডেট : ২৮ মে ২০২০, ১৭:৪৬

জিএম কাদের (ফাইল ছবি) সাধারণ ছুটি না বাড়িয়ে লকডাউন শিথিল করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বৃহস্পতিবার (২৮ মে) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সরকারের প্রজ্ঞাপন জারিতে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আমরা শুরু থেকেই লকডাউন শিথিল করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলাম। আমরা সব সময়ই বলেছি জীবনের সঙ্গে জীবিকার কথাও ভাবতে হবে। হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। তাছাড়া দেশের অর্থনীতির চাকা সচল রাখতেও সরকারের আজকের প্রজ্ঞাপন সময়ের দাবি।

সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিএম কাদের।

/এসটিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তান-তুরস্ক
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
রাজনৈতিক কারণে কোনও মেধাবীকে যেন বাদ না দেওয়া হয়: আবু হানিফ
থাকার জায়গা হারিয়ে সেতুতে আশ্রয় নেওয়া নারীকে সন্তানদের সামনে ধর্ষণ
থাকার জায়গা হারিয়ে সেতুতে আশ্রয় নেওয়া নারীকে সন্তানদের সামনে ধর্ষণ
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ