বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে শোক প্রস্তাব গৃহীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২০, ২২:৫১ আপডেট : ১৮ জুলাই ২০২০, ২২:৫৫

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক (ফাইল ছবি) বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল পাঁচটা থেকে অন্তত আড়াইঘন্টা এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়াল মাধ্যমে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবং দলের কয়েকজন নেতা ও সমর্থকদের প্রয়াণে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান শনিবার রাত ১০ টার দিকে এসব তথ্য জানান।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে শায়রুল কবির বলেন, স্থায়ী কমিটির বৈঠক কয়েকটি শোক প্রস্তাব গৃহীত হয়েছে। বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ইন্তেকালে স্থায়ী কমিটি গভীর শোক প্রকাশ করে। স্থায়ী কমিটি মনে করে অধ্যাপক এমাজউদ্দীন মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী ও নিবেদিত প্রাণ শিক্ষাবিদকে হারলো।
বৈঠক সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। তিনি এদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তি যুদ্ধে যে অবদান রেখেছেন তা সবসময়ই স্বর্ণাক্ষরে লিখিত থাকবে বলেও মনে করেন স্থায়ী কমিটির নেতারা।
সাবেক মন্ত্রী ও যুবদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুক্তিযুদ্ধের সংগঠক আবুল কাসেমের মৃত্যুতেও গভীর শোক জ্ঞাপন করা হয় স্থায়ী কমিটির বৈঠক।
বৈঠক উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এএইচআর/এমআর/
সম্পর্কিত
আ.লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়ন, দুই নেতার পদ স্থগিত
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় কুষ্টিয়া বিএনপি জড়িত নয়: রাশেদ খাঁন 
সাংবাদিকদের ডেকে বিএনপির এমপি বললেন, ‘সাংবাদিকতা শিখিয়ে দেবো’
সর্বশেষ খবর
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
কমেডি সিনেমায় নারীদের হাসির পাত্র হিসেবে ব্যবহার করা হয়: ফাতিমা সানা শেখ
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
ছাত্রলীগের সাবেক সা. সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
কাওয়ালি, ধ্রুপদ না প্রবন্ধ-গীতি, কোথা থেকে এলো খেয়াল?
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের