পাবনার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২০, ২০:৫৪ আপডেট : ৩১ আগস্ট ২০২০, ২৩:২৯

হাবিবুর রহমান হাবিব পাবনা-৪ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিবকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। সোমবার (৩১ আগস্ট)  সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার শেষে এ সিদ্ধান্ত নেয় দলটি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

দলের মনোনয়ন পেয়ে সাংবাদিকদের হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে, নেতৃত্বের কাছে আমি কৃতজ্ঞ, দলের কাছে কৃতজ্ঞ। গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামে আমি পাবনা-৪ আসনে নির্বাচনের মধ্য দিয়ে অংশ নেবো।’

নিজের এলাকার ভোটারদের প্রতি অগ্রিম শুভেচ্ছা জানিয়ে হাবিব বলেন, ‘এই করোনার মধ্যেও নির্বাচনে ভোটাররা আসবেন। গণতন্ত্র উদ্ধারের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে পাবনা-৪ আসনের ভোটাররা ভূমিকা রাখবেন, ভোট দেবেন বলে আশা করি।’

এ সময় বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ এপ্রিল সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
সর্বশেষ খবর
ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ৯ হাজারেরও বেশি যাত্রী
ঢাকা থেকে ৬১ ফ্লাইট বাতিল, চরম বিপাকে ৯ হাজারেরও বেশি যাত্রী
মেঘ-পাহাড়ের হাতছানি, বান্দরবানের নীল দিগন্তে বেড়ানোর খুঁটিনাটি
মেঘ-পাহাড়ের হাতছানি, বান্দরবানের নীল দিগন্তে বেড়ানোর খুঁটিনাটি
পুরান ঢাকার স্বাদে জমজমাট বিফ ভুনা
পুরান ঢাকার স্বাদে জমজমাট বিফ ভুনা
যে অবিশ্বাস্য সেতুতে মেঘের ওপর দিয়ে চলে গাড়ি
যে অবিশ্বাস্য সেতুতে মেঘের ওপর দিয়ে চলে গাড়ি
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী
আরও ১৮ ফ্লাইট বাতিল, শাহজালাল বিমানবন্দরে আটকা ৪৮৫১ যাত্রী