খালেদা জিয়ার চিকিৎসা নিশ্চিতের দাবি নজরুলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৪ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৪

জিয়াউর রহমানের মাজারে নজরুল ইসলামখান সহ বিএনপি নেতারা শর্ত সাপেক্ষ নিষেধাজ্ঞা শিথিল করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা’ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী। গণতন্ত্র স্বাধীনতার মূল চেতনা। সেদিক থেকে তিনি স্বাধীনতার চেতনা পুনরুদ্ধাকারী নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী। বিনা চিকিৎসায় তাকে অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারও নেই।’

সোমবার (২১ সেপ্টেম্বর ) রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠের পর তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

নজরুল ইসলাম খান বলেন, ‘খালেদা জিয়া কারারুদ্ধ হয়ে আছেন। দারুণভাবে অসুস্থ। দেশ-বিদেশের সবাই জানেন তার সুচিকিৎসা প্রয়োজন। কোভিড চলাকালে তিনি বাসায় আছেন। বাসায় থাকার ফলে মানসিক কষ্টটা কমেছে। কিন্তু তার সুচিকিৎসার বিষয়টি কেবল মানবিকই নয়, এটা নৈতিক ও মৌলিক দাবি। প্রয়োজন হলে তিনি যেন বাইরে চিকিৎসা নিতে পারেন, সে আবেদন গ্রহণ করা হয়নি। তিনি কারাবন্দি, এর সঙ্গে অন্য কিছুকে যুক্ত করা ঠিক হবে না।’

তিনি বলেন, ‘এটা খালেদা জিয়ার অসুস্থতার বিষয়, চিকিৎসার বিষয়, রাজনীতির বিষয় না। খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য নিষেধাজ্ঞা শিথিল করা হোক। তিনি যদি মনে করেন, দেশের বাইরে যাওয়া দরকার, তাহলে সেটা দেওয়া দরকার।’

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেলসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
আশুলিয়ায় মাদ্রাসায় হামলা-ভাঙচুর ও লুটপাট, নেতৃত্বে বিএনপি নেতা
ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির ভাইসহ মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির দুই নেতা, কারণ কী
মেধা আছে, নৈতিকতা নেই—এমন শিক্ষা বিপজ্জনক: এ্যানি
সর্বশেষ খবর
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা
‘ক্লাইমেট চেঞ্জ’ কীভাবে দলীয় বক্তব্য হয়, জামায়াত নেতার উদ্দেশে হুমায়ুন কবির
‘ক্লাইমেট চেঞ্জ’ কীভাবে দলীয় বক্তব্য হয়, জামায়াত নেতার উদ্দেশে হুমায়ুন কবির
নওগাঁয় দুদিন ধরে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
নওগাঁয় দুদিন ধরে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের চরম ভোগান্তি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!