তনু হত্যা একটি ষড়যন্ত্রমূলক ঘটনা: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৬, ২১:৪৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২১:৫৩

শামসুজ্জামান দুদু কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জানান তনু হত্যার ঘটনাকে ‘একটি ষড়যন্ত্রমূলক ঘটনা’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু। এ হত্যার পেছনে কারা আছে তাদেরও খুঁজে বের করার আহ্বান জানান তিনি।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। তনু হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিও করেন এই উপদেষ্টা।
নির্বাচন নামক শব্দটিকে শেখ হাসিনার সরকার ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে দুদু বলেন, বাংলাদেশের গণতন্ত্র, নির্বাচন ও সাধারণ মানুষের অধিকার আজ পলাতক। নির্বাচন নয়, গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই এই স্বৈরাচারী সরকারের পতন হবে। এ সময় তিনি বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানা জারিরও তীব্র প্রতিবাদ করেন।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, কোনও সভ্য দেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে এমন অর্থ চুরি হলে, সে দেশের অর্থমন্ত্রী অনেক আগেই পদত্যাগ করত। তবে কি আশ্চর্যের বিষয়- এমন ঘটনার পরও অর্থমন্ত্রী পদত্যাগ করলো না।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন প্রমুখ।

/এসআইএস/এমও/এএইচ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি