‘জয় নিশ্চিত করতে প্রহসন ও কারচুপির বলয় তৈরি করা হয়েছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০১৮, ১৪:২৫ আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৬

মুজাহিদুল ইসলাম জাহিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ভুয়া’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। রবিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে ভোট প্রদান শেষে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

তিনি বলেছেন, ‘ভুয়া বিজয় নিশ্চিত করতে ৩/৪ ধরনের প্রহসন ও কারচুপির বলয় আগেই তৈরি করেছিল শাসক দল। এর মধ্যদিয়ে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ন্যূনতম ভিত্তিকে এভাবে বলি দেওয়া হবে। নির্বাচনের নামে যা হচ্ছে তা সম্পূর্ণভাবে একটি ভুয়া নির্বাচন। যাদের এভাবে নির্বাচিত বলে ঘোষণা করা হবে তারা নিজেদের কোনও মতেই জনগণের নির্বাচিত প্রতিনিধি বলে দাবি করতে পারবে না। জনগণ তাদের ভুয়া প্রতিনিধি বলেই বিবেচনা করবে। ভুয়া প্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদও জনপ্রতিনিধিদের সংসদের মর্যাদা দাবি করতে পারবে না। সেটিকে জনগণ ভুয়া সংসদ হিসেবেই গণ্য করবে। গণতান্ত্রিক শাসনব্যবস্থার ন্যূনতম ভিত্তিকে এভাবে বলি দেওয়া হবে।’

 

/এসটিএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
এনসিপির মিডিয়া সম্পাদক হলেন ইয়াসির আরাফাত
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে সৌদি আরব
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
দুই লাল কার্ডের ম্যাচে পাকিস্তানি রাজার জোড়া গোলে ধরাশায়ী আবাহনী
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
বাবা-মায়ের দুই দিন পর মারা গেলো মেয়েটিও
সর্বাধিক পঠিত
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
আপনার টাকা কোথায় রাখবেন
আপনার টাকা কোথায় রাখবেন
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
থাইল্যান্ড ভ্রমণে যে ১০ কাজ এড়িয়ে চলার পরামর্শ পর্যটকের
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা
রিকশা থেকে নামার পরই মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা