সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত অগণতান্ত্রিক: ছাত্র অধিকার পরিষদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২০, ১৬:০০আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৬:০৪

সভা-সমাবেশ নিষিদ্ধের সিদ্ধান্ত অগণতান্ত্রিক: ছাত্র অধিকার পরিষদ অনুমতি ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিদ্ধান্তকে ‘অগণতান্ত্রিক, গণবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’ বলে আখ্যা দিয়েছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সংগঠন ‘ছাত্র অধিকার পরিষদ’।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রাশেদ খাঁন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠান এক বিবৃতিতে সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সংগঠনটি। ‘জনরোষ রুখতেই’ সরকার ও প্রশাসন এমন সিদ্ধান্ত নিয়েছে মন্তব্য করে ডিএমপিকে সংবিধানবিরোধী কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, ‘আধুনিক রাষ্ট্রের অন্যতম শর্ত হলো জনগণের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক কর্মসূচি সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের স্বৈরতান্ত্রিক বৈশিষ্টের প্রকাশ করেছে।’

এতে আরও বলা হয়, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করোনা মহামারিতে সরকারি নেতাকর্মীদের দুর্নীতি-লুটপাটসহ নানা অপকর্মে সরকারের প্রতি জনগণের জনরোষ রুখতেই এমন সিদ্ধান্ত। বিজয়ের মাসে এই কর্মকাণ্ড সংবিধানবিরোধী।’

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বানুমতি ছাড়া ঢাকা মহানগরীতে সভা-সমাবেশ নিষিদ্ধ।

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি