করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মেনন-বাদশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২১, ১৫:৩৯আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১৫:৩৯

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা গ্রহণ করেন মেনন। আর একইসময়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নেন বাদশা। দলের প্রচার বিভাগ সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে।

টিকা গ্রহণের পর রাশেদ খান মেনন বলেন, ‘মানুষের মধ্যে ভয়-ভীতি কাটিয়ে সবাইকে করোনার টিকা নিতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারি প্রতিরোধে অন্য অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। জনগণকে টিকা নেওয়ার ক্ষেত্রে আরও বেশি মাত্রায় প্রচার-প্রচারণা চালাতে হবে। টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসচেতনতার মাধ্যমে করোনা মোকাবিলা করা সম্ভব।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি