‘লকডাউনে বাড়িভাড়া মওকুফ ও খাবার দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৮:১৭আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৮:১৭

আসন্ন রমজান ও লকডাউনকালীন নিম্নআয়ের মানুষদের বাড়ি ভাড়া মওকুফ করা, বিশেষ রেশনিং ও সহ ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (বিইউপিএ)।

শনিবার (১০ এপ্রিল) জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বিইউপিএ এ দাবি জানান। জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার সভায় সভাপতিত্ব করেন। এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।

এ সময় জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সামনে রোজা ও একইসময়ে লকডাউনের ঘোষণা আসছে। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ সমস্যায় পড়বে সবচেয়ে বেশি। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মহীন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করার দাবিসহ রাষ্ট্রীয় খরচে ব্যাপক পরিসরে করোনা টেস্টের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।

/ইউআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি