গার্ড অব অনার: নারী ইউএনও’র বিকল্প প্রস্তাবের নিন্দা সিপিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ১৯:৩২ আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:৩২

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ দেওয়ার ক্ষেত্রে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) বাদ দিয়ে বিকল্প খুঁজতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (১৫ জুন) সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে এই নিন্দা জানান।

বিবৃতি তারা বলেন, নারী ইউএনওদের বাদ দেওয়ার সংসদীয় কমিটির প্রস্তাব ধৃষ্টতাপূর্ণ, নারীবিদ্বেষী এবং তা আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের পরিপন্থী। সংসদীয় কমিটির এই প্রস্তাব নারীর ক্ষমতায়ন ও অগ্রযাত্রার বিরোধী। সমাজে নারীকে অধস্তন করে রাখার পশ্চাদপদ দৃষ্টিভঙ্গিকেই তুলে ধরেছে এই প্রস্তাব। নারীর প্রতি চরম অবমাননাকর এধরনের প্রস্তাব সাম্প্রদায়িক-মৌলবাদী ধারায় দেশকে নিমজ্জিত করার ধারাবাহিক প্রক্রিয়ার অংশ মাত্র।

বিবৃতিতে মুজাহিদুল ইসলাম সেলিম ও মোহাম্মদ শাহ আলম আরও বলেন, গণতান্ত্রিক চেতনা ও গণতান্ত্রিক ব্যবস্থাকে পদদলিত করে সরকার মৌলবাদী ধ্যান-ধারণায় দেশ পরিচালনা করছে। বিভিন্ন সময় নারীর অধিকারের বিপরীতে সরকার অবস্থান নিয়েছে। সরকার ‘নারী উন্নয়ন নীতিমালা-২০১০’ থেকে সরে এসেছে। পাঠ্যপুস্তকে পরির্বতনসহ বিভিন্ন পরিকল্পনায় নারীকে পশ্চাদপদ করার নানা মৌলবাদী কর্মসূচি গ্রহণ করেছে সরকার। নারীর প্রতি অবমাননাকর যেকোনও পদক্ষেপ ও সিদ্ধান্তের বিরুদ্ধে সিপিবি সব সময় সোচ্চার থাকবে। নারীর অধিকার আদায়ে সিপিবির আন্দোলন অব্যাহত থাকবে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
এলপিজির বর্ধিত দাম প্রত্যাহারের দাবি সিপিবির
দুষ্কৃতকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণের দাবি সিপিবির
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
সর্বশেষ খবর
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ