অটোপাস ধ্বংসের মুখে নিয়ে যাবে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২১, ১৫:৩৮আপডেট : ১৮ জুন ২০২১, ১৬:৩৪

অটো পাস আর অটো প্রমোশন আমাদের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি। তিনি বলেন, ‘জ্ঞান অর্জনের ধারায় কোনও শর্টকাট পদ্ধতি নেই। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা আমাদের মূর্খ জাতিতে পরিণত করবে।’

শুক্রবার (১৮ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শিক্ষা বিষয়ক প্রতিক্রিয়ায় জি এম কাদের এসব কথা বলেন।

‘হাট-বাজার, অফিস-আদালত, ব্যাংক-বিমা সবই খুলে দেওয়া হলেও করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধি করা হচ্ছে’—উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, ‘এর চেয়ে আত্মঘাতী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।’

জি এম কাদের বলেন, ‘অনলাইনে পাঠদানের কিছু উদ্যোগ লক্ষ করা যায়। তবে এর সংখ্যা অত্যন্ত নগণ্য এবং এ ব্যবস্থার সুবিধা শুধু উচ্চবিত্তের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাছাড়া সেখানে যথাযথ শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হয় না।’

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের