‘এনআইডি নিবন্ধন কার্যক্রম স্থানান্তরে সংকট আরও বাড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২১, ২০:৪৬আপডেট : ২৪ জুন ২০২১, ২০:৪৬

জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরিয়ে নেওয়া হলে রাজনৈতিক সংকট আরও বাড়বে বলে মনে করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বৃহস্পতিবার (২৪ জুন) দলটির রাজনৈতিক পরিষদ এক বিবৃতিতে এ মন্তব্য করে।

দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়েছে, ‘এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজনৈতিক সংকট আরও বৃদ্ধি পাবে। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থাপনা সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আনা হচ্ছে কিনা, ইতোমধ্যে এটা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।’

বিবৃতিতে দাবি করা হয়, ‘এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে এলে দেশের মানুষ নানাভাবে পুলিশী দৌরাত্ম্য ও হয়রানির শিকার হবে। সেক্ষেত্রে পুলিশের এনআইডি বাণিজ্যও বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। এতে কেবল গণদুর্ভোগই বাড়বে।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
অন্যায্য বাণিজ্য চুক্তি থেকে বেরিয়ে আসতে হবে: সাইফুল হক
ইরানে মার্কিন-ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক সন্ত্রাস: সাইফুল হক
‘সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক’ 
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের