রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ নিশ্চিতে আরও ১০ বছর সময় দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২১, ১৮:২৭আপডেট : ৩০ জুন ২০২১, ১৮:২৭

নির্বাচন কমিশনের পাঠানো চিঠির উত্তরে দলে নারীদের অংশগ্রহণ ৩৩ শতাংশ নিশ্চিত করতে আরও ১০ বছর সময় চেয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি নারীদের অংশগ্রহণের সময়সীমা ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর আহ্বান জানিয়েছে।

বুধবার (৩০ জুন) বিকালে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আমরা ইসির পাঠানো চিঠির জবাবে এসব দাবি জানিয়েছি।’

নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠি উত্তরে পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, নারীর অধিকার, মর্যাদা ও উন্নয়নের স্বার্থে পার্টির কেন্দ্রীয় কমিটিসহ সকল পর্যায়ের কমিটিতে ন্যূনতম এক তৃতীয়াংশ নারী সদস্য থাকা প্রয়োজন। এই লক্ষ্য পূরণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা থাকা প্রয়োজন।

পার্টির চিঠিতে রাজনৈতিক দলগুলোর উপর নির্বাচন কমিশনের একতরফা সিদ্ধান্তসমূহ চাপিয়ে না দিয়ে রাজনৈতিক দলসমূহের মতামত ও পরামর্শসমূহকেও নির্বাচন কমিশনের বিবেচনায় নেবার আহ্বান জানানো হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের স্বাক্ষরে নির্বাচন কমিশন বরাবর এই চিঠি পাঠানো হয়েছে।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী