বাম নেতা মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২১, ১৫:১৬আপডেট : ০৭ জুলাই ২০২১, ১৫:১৯

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা মুবিনুল হায়দার চৌধুরী আর নেই। মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার (৭ জুলাই) তার মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে দেশের বামদল ও সংগঠনগুলো শোক জানিয়েছে।

বাসদ (মার্কসবাদী) সূত্র জানিয়েছে, মুবিনুল হায়দার চৌধুরী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ ইউরেনাল ট্র্যাকে ক্যান্সার রোগে ভুগছিলেন। গত মার্চ মাসে বাথরুমে পা পিছলে পড়ে মাথায় আঘাত পান তিনি। মেরুদণ্ডের হাড় ভেঙে হাত-পা অবশ হয়ে পড়ায় গত ৩/৪ মাস ধরে কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। পরে নিউমোনিয়া প্রকট হলে হাসপাতালে ৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে দেশের শ্রমজীবী মানুষ একজন নিষ্ঠাবান বামপন্থী রাজনৈতিক নেতাকে হারালো বলে মনে করেন দেশের বাম রাজনীতিকরা।

 মবিনুল হায়দারের মৃত্যুতে বাসদ (জামান) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম গণতান্ত্রিক জোট,  সম্মিলিত সামাজিক আন্দোলন, সিপিবি নারী সেলসহ বিভিন্ন সংগঠন ও দলের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

বাসদ-মার্কসবাদী দপ্তর থেকে জানানো হয়েছে, মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তার শেষ ইচ্ছা অনুসারে মরদেহ আগামীকাল বৃহস্পতিবার (৮ জুলাই) মেডিক্যাল শিক্ষার্থীদের চিকিৎসাবিজ্ঞান শিক্ষার প্রয়োজনে ব্যবহারের লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে হস্তান্তর করা হবে।

মরদেহ হস্তান্তরের আগে বুধবার বেলা ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের শহীদ ডা. মিলনের সমাধিস্থলে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে। বর্তমান কভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই আয়োজন সম্পন্ন করা হবে।

বাসদ (মার্কসবাদী) দলীয়ভাবে তিনদিনব্যাপী শোক পালনের কর্মসূচি নিয়েছে। সকল দলীয় কার্যালয়ে এই তিনদিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে।

বাসদ-মার্কসবাদী জানিয়েছে, মুবিনুল হায়দার চৌধুরী ১৯৩৫ সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতে চট্টগ্রাম জেলার বাড়বকুণ্ডতে জন্মগ্রহণ করলেও কৈশোরেই কলকাতার খিদিরপুরে চাকুরিরত তার এক ভাইয়ের আশ্রয়ে চলে যান। তিনি প্রথাগত বিদ্যালাভের বিশেষ সুযোগ পাননি এবং সাধারণ জীবনযাপন করছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুবিনুল হায়দার সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলি ঘুরে ঘুরে পার্টির পক্ষ থেকে ত্রাণকার্য পরিচালনা করেন এবং প্রশিক্ষণ শিবিরগুলিতে মুক্তিযোদ্ধাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। এরপর বাংলাদেশ স্বাধীন হলে তিনি এসইউসিআই (কমিউনিস্ট) দলের অনুমতি নিয়ে বাংলাদেশে মার্কসবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষের চিন্তাধারারভিত্তিতে একটি যথার্থ বিপ্লবী দল গঠনের স্বপ্ন নিয়ে স্বদেশে চলে আসেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী