বামনেতা মুবিনুল হায়দারের মরদেহ ঢাকা মেডিক্যালে দান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০২১, ১৮:৩০আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৮:৩২

প্রবীণ বামনেতা, বাসদ (মার্কসবাদী) এর সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ তার শেষ ইচ্ছানুযায়ী ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) দান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) ঢামেকে ডা. মিলনের সমাধিস্থলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পর প্রতিষ্ঠানের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান সেগুফতা কিশোয়ারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়।

এর আগে, মঙ্গলবার (৬ জুলাই) রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বামপন্থী আন্দোলনের প্রবীণ নেতা মুবিনুল হায়দার চৌধুরী।

বাসদ (মার্কসবাদী) জানিয়েছে, শ্রদ্ধাঞ্জলী জানানোর আগে শহীদ মিনার থেকে মুবিনুল হায়দার চৌধুরীকে গার্ড অব অনার দিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। সেখানে মুবিনুল হায়দারের সংগ্রামী জীবনের প্রতি বিভিন্ন বাম ও প্রগতিশীল সংগঠন ও দলগুলোর নেতারা শ্রদ্ধা জানান। শেষে ‘কমিউনিস্ট ইন্টারন্যাশনাল’ পরিবেশিত হয়।

মুবিনুল হায়দার চৌধুরী ১৯৩৫ সালে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতে চট্টগ্রাম জেলার বাড়বকুণ্ডতে জন্মগ্রহণ করলেও কৈশোরেই কলকাতার খিদিরপুরে চাকরিরত তার এক ভাইয়ের আশ্রয়ে চলে যান। তিনি প্রথাগত বিদ্যা লাভের বিশেষ সুযোগ পাননি এবং সাধারণ জীবনযাপন করতেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে মুবিনুল হায়দার সীমান্তবর্তী শরণার্থী শিবিরগুলি ঘুরে ঘুরে পার্টির পক্ষ থেকে ত্রাণকার্য পরিচালনা করেন এবং প্রশিক্ষণ শিবিরগুলিতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।

আরও পড়ুন...

বাম নেতা মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
সংসদের শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: বাসদ 
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি