জামায়াত নেতাদের মুক্তি চাইলেন অলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:০২

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক অলি আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে একদলীয় স্বৈরশাসন কায়েম হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। অন্যায় অবিচারের পরিণতি কখনও ভালো হয় না।

বুধবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এলডিপি’র নেতা সালাউদ্দিন রাজ্জাক বিবৃতির বিষয়টি নিশ্চিত করেছেন। অলি আহমদ বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

অলি আহমদ বীরবিক্রম বলেন, প্রত্যেক রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার সাংবিধানিক। সরকার অন্যায়ভাবে প্রতিশোধপরায়ণ হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য প্রবীণ নেতাদের গ্রেফতার করেছে। তারা শান্তিপূর্ণভাবে ঘরে বসে তাদের পার্টির কর্মকাণ্ড নিয়ে আলোচনা করছিল। এতে দোষণীয় কিছু নেই। আশা করি সরকার এই সত্যটি উপলব্ধি করে অনতিবিলম্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ আটককৃত সকলকে মুক্তি দিবে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান