‘রাজনৈতিক ও দলীয় স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৬:৩৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৬:৩৮

রাজনৈতিক ও দলীয় স্বার্থে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে – এমন মন্তব্য করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম. এ. সামাদ বলেন, কোরআন অবমাননার নাটক সৃষ্টি করে জঙ্গি-মৌলবাদী চক্র সারা দেশে মন্দিরে সন্ত্রাসী হামলা ভাংচুর চালাচ্ছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশে পূজামণ্ডপে সন্ত্রাসী হামলা-ভাংচুরের প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে দলটি।

সমাবেশে এম. এ. সামাদ বলেন, কোরআন অবমাননার নাটক সৃষ্টি করে দেশের জঙ্গি-মৌলবাদী চক্র সারা দেশে মন্দিরে সন্ত্রাসী হামলা ভাংচুর চালাচ্ছে। তারা দেশকে তালেবান রাষ্ট্র বানাতে চায়।

সমাবেশে মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য তালিবুল ইসলাম বলেন, সারা দেশে কোনও বিশৃঙ্খলা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় কেউ যদি দোষীসাব্যস্ত হয় তাহলে অবশ্যই আইনানুযায়ী বিচার হওয়া উচিত। কিন্তু বিনা তদন্তে কোনও ধর্মের ওপর দোষ চাপিয়ে দেওয়া অন্যায়।

সমাবেশে সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি