‘দেশে ধর্মীয় দাঙ্গা বাধানোর চক্রান্ত হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৯:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৯:০০

উগ্র সম্প্রদায়ের কেউ দেশে ধর্মীয় দাঙ্গা-হাঙ্গামা বাধানোর চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। তিনি বলেন,  কুমিল্লায় পূজামণ্ডপে মূর্তির পায়ের নিচে পবিত্র কোরআন রেখে যারা ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা সরকারের দায়িত্ব।

শনিবার (১৬ অক্টোবর) বিকালে কোরআন অবমাননাকারীদের বিচারের দাবিতে  বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন,  কোনও কারণ ছাড়াই বার বার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে জনজীবন চরম দুর্বিষহ হয়ে উঠছে। সরকার সিন্ডিকেটের কাছে মাথা নত করেছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি  মিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট, পল্টন মোড় ও বিজয়নগর মোড়ে পৌঁছলে পুলিশ মিছিলের গতি রোধ করে। সেখানে মিছিল শেষ হয়।

সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন  মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নেছার উদ্দিন,  শরীফুল ইসলাম রিয়াদ, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি