‘দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৪:৪১আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:৪১

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, ‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতি-দুর্বৃত্তায়ন, অপশাসন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বিভক্তি, বিভাজন ও সহিংস রাজনীতির কারণে সাধারণ মানুষের বেঁচে থাকার গণতান্ত্রিক দাবিগুলো হারিয়ে যাচ্ছে।’ বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকায় নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা, খুলনার গণমানুষের নেতা নুরুল ইসলাম দাদুর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন।

নাগরিক স্মরণ মঞ্চ আয়োজিত অনুষ্ঠানে নুরুল ইসলাম দাদুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ ন্যাপ মহাসচিব। তার ভাষ্য, ‘করোনা দুর্যোগে দেশের সাধারণ ও শ্রমজীবী মানুষ আরও নিঃস্ব হয়েছে। আর ভোটের অধিকার না থাকায় তারা রাজনৈতিকভাবেও গুরুত্ব হারিয়েছে। সরকারের লুটেরা ব্যাবসায়ী সিন্ডিকেটের স্বার্থরক্ষার নীতির কারণে জনগণের বেঁচে থাকাই দায় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নুরুল ইসলাম দাদুর মতো নেতৃত্ব খুবই প্রয়োজন ছিল।’

এনডিপি মহাসচিব ও নাগরিক স্মরণ মঞ্চের সমন্বকারী মো. মঞ্জুর হোসেন ঈসা'র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের (বিজিএ) চেয়ারম্যান এআরএম জাফরুল্লাহ চৌধুরী ও যুগ্ম মহাসচিব ফয়সাল আহমেদ, বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, এশিয়া স্বপনপুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ জে আলমগীর, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম শুভ।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের