অংশগ্রহণমূলক নির্বাচন চায় বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২৩, ২০:২৭আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ২০:২৭

অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাপ। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, বাংলাদেশ ন্যাপ সব সময়ই অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। নির্বাচন ছাড়া ক্ষমতার পালাবদলের অন্য কোনও পথ গণতন্ত্রের জন্য শুভ নয়।

শনিবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে বাংলাদেশ নির্বাচন কমিশন ডাকা সংলাপে অংশগ্রহণ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে  ছিলেন দলটির মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

জেবেল রহমান গানি আরও বলেন, ‘নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সবার দায়িত্ব। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে আরও বেশি গুরুত্ব প্রদান করতে হবে।’

তিনি বলেন, ‘শুধু আওয়ামী লীগ, বিএনপি নয়, ছোট বড় দল নয়, নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধিত দলের অংশগ্রহণের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে জনগণ যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ ও আস্থা তৈরি করতে হবে নির্বাচন কমিশনকে।’

সংলাপে প্রধান নির্বাচন কমশিনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— নির্বাচন কমশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম প্রমুখ।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আসলে কার?
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
সর্বশেষ খবর
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
ঢাকার দুই ডিসির রদবদল
ঢাকার দুই ডিসির রদবদল
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি