দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান বাংলাদেশ ন্যাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৩, ১৬:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৬:২৯

সিন্ডিকেট করে যে সব দুর্বৃত্তরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে  নিত্যপ্রয়োজনীয় দ্র্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ। এই সংকট কাটিয়ে উঠতে তারা  দ্রুত পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে।

রবিবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন। 

তারা বলেন, অসৎ ও লুটেরা ব্যবসায়ীরা সিন্ডিকেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে  জনগণের জীবনকে দুর্বিসহ করে তুলছে। যেসব পণ্যের মূল্য প্রতিমুহূর্তে বাড়ছে, সেসব পণ্যের সংকট নেই— এটা ব্যবসায়ীদের মুখ থেকেই বেরিয়ে আসছে। একটা কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে লুটেরারা দেশটাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

দুই নেতা বলেন, যারা পণ্য মজুত ও কৃত্রিম সংকট তৈরির সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে, জনজীবন আরও বেশি দুর্বিসহ হয়ে উঠবে। আর এখনই যদি মূল্য নিয়ন্ত্রণের কোনও ব্যবস্থা গ্রহণ করা না হয়, তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
বহুমুখী সংকটে চাপ বাড়ছে জনজীবনে
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
সর্বশেষ খবর
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
ঢাকার দুই ডিসির রদবদল
ঢাকার দুই ডিসির রদবদল
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি