রাজনৈতিক ঐক্যে জামায়াত অন্তরায় হলে সরে দাঁড়ানোর আহ্বান এলডিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ২০:৫৮আপডেট : ২২ অক্টোবর ২০২১, ২০:৫৮

রাজনৈতিক ঐক্যে জামায়াত অন্তরায় হলে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের শরিক এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের আন্দোলন ছাড়া কোনও গতি নেই। এই আন্দোলনে সব রাজনৈতিক দলকে এক মঞ্চে আনার প্রশ্নে জামায়াতে ইসলামী যদি কোনও অন্তরায় হয়ে থাকে, তাহলে অনুরোধ থাকবে আমাদের স্পেস দিন। তারা সরে দাঁড়াক। আমরা দল-মত নির্বিশেষে প্রত্যেককে একটা মঞ্চে এনে শেষবারের মতো ঐক্য গড়ে তুলতে চাই।’

শুক্রবার (২২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

সেলিম বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে গত ৫০ বছরের ইতিহাসে ঐতিহাসিক ভুল ছিল জামায়াতের কেয়ারটেকার আন্দোলন। এই ভুলের দায়ভার জামায়াত অস্বীকার করতে পারবে না। জামায়াত সেই ভুলে নিজেরাও জীবন দিয়ে দিয়েছে, আমরা জীবন দিয়ে দিচ্ছি।’

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিষয়ে এলডিপির এই নেতা বলেন, ‘এই সরকারের কোনও অস্তিত্ব নেই, পায়ের নিচে মাটি নেই। সামনে নির্বাচন কমিশন গঠন করার সময় আসছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে আমরা আগ্রহী নই। এমনি তথাকথিত সার্চ কমিটির ওপর আমাদের ন্যূনতম শ্রদ্ধা নেই। কারণ গত সার্চ কমিটি সার্চ করে বাংলাদেশের সব থেকে মেরুদণ্ডহীন লোকটাকে প্রধান নির্বাচন কমিশন করেছে। এ রকম নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে।’

 

/জেডএ/আইএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি