‘যার কিছু নেই তার সম্পদ লুট করা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৪:৩২আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪:৩২

যার কিছু নেই তার সম্পদ লুট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘কল কারখানা বন্ধ করে তাদের শুধু বেকারই করা হয়নি; এতদিন তাদের পরিশ্রমে যে সম্পত্তি করলো, তার বিনিময়ে যে মজুরি তার পাওনা ছিল, সেই মজুরি থেকে তাদের বঞ্চিত করা হলো।’

সোমবার (১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

সেলিম বলেন, ‘কারখানায় উৎপাদন বন্ধ বলে শ্রমিকের বেতন বন্ধ ভালো কথা, তাহলে করপোরেশনের ডাইরেক্টর সাহেব কেন বেতন পান।’

পাটকলে লোকসান হয় সরকারের এই দাবির বিপরীতে তিনি বলেন, ‘তাদের উদ্দেশ্য জনগণের সম্পত্তি ব্যক্তির হাতে তুলে দেওয়া। আমরা প্রমাণ করে দেবো, পাটকল লাভজনক ছাড়াও সেখান থেকে প্রচুর আয় করে নতুন নতুন কল কারখানা করা সম্ভব।’

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, ‘দেশ ৫০ বছর ধরে উল্টা পথে চলছে। যার কিছু নেই তার সম্পদ লুট করা হচ্ছে। দেশের সব মেহনতি মানুষকে আজকে এক হতে হবে। এক হয়ে আবারও মুক্তিযুদ্ধের মতো লড়াই করতে হবে। একটা-দুইটা কল কারখানা নয়, পুরা দেশের মেহনতি মানুষ রাজত্ব কায়েম করে সেটা গরিব মানুষের নিয়ন্ত্রণ নিয়ে আসবে।’

শ্রমিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, বিপ্লবী ওর্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অনেকে।

/জেডএ /আইএ/
সম্পর্কিত
আলোচনায় জামায়াতের মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা 
তারেক বলেছেন একাত্তর ভিত্তি, সমাজ সবার: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
সেলিম বললেন শিবিরের বিজয় লজ্জার, স্বাভাবিক হিসেবে দেখছেন মান্না
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল