গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি মেনে নিন: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৪:৫৬আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪:৫৬

গণপরিবহনে অর্ধেক ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সঙ্গে একমত খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে সংগঠনটির আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবি যৌক্তিক।’

খেলাফত মজলিসের দুই নেতার মন্তব্য, ‘স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকেই শিক্ষার্থীরা অর্ধেক ভাড়ার ন্যায্য দাবি জানিয়ে আসছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও তৎপরবর্তী সময়ে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির কারণে বর্তমানে শিক্ষার্থীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন অবস্থায় সাধারণ শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে। আমরা শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির সঙ্গে একমত পোষণ করছি।’

সব ধরনের গণপরিবহনে আইডি কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া প্রদানের সুযোগ রাখতে প্রজ্ঞাপন জারির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান মাওলানা মোহাম্মদ ইসহাক ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। পাশাপাশি রাজধানীসহ সারাদেশে নিরাপদ সড়কের জন্য অবিলম্বে কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন তারা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি