নাগরিক ঐক্য কল্যাণ রাষ্ট্র গড়তে পারবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৬ জানুয়ারি ২০২২, ১৫:৫৩আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৬:২৩

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, পরবর্তী নির্বাচন পর্যন্ত যে সরকার হবে— অন্তর্বর্তী সরকার বলেন, মধ্যবর্তী সরকার বলেন, যে সরকারই বলেন না কেন, সেই সরকার হতে হবে—যারা ধীরে ধীরে দেশকে একটা কল্যাণ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারবে।  নাগরিক ঐক্য সেরকম একটা দেশ গড়তে পারবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত ‘নিরাপদ সড়ক বাস্তবায়নে রাষ্ট্র ব্যবস্থার মেরামত চাই’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জনগণকে রক্ষা করতে বর্তমান সরকার ব্যর্থ মন্তব্য করে মান্না বলন, ‘জনগণকে রক্ষা করতে পারবেন না, নিজেদের লোকদেরও বাঁচাতে পারবেন না, অতএব চলে যান। এই সরকার চলে গেলে আরেকটা ডাকাত আসবে কেন? আমরা সরকার করবো, ওরা বাদ। আমরা জনগণের অধিকার দেবো, আমরা স্বাস্থ্য দেবো, শিক্ষা দেবো, সেবা দেবো, নিরাপদ সড়ক দেবো, নারীর সম্ভ্রম দেবো, গণতন্ত্র দেবো, ভোট দেবো। সব কর্মসূচি আমাদের কল্যাণ রাষ্ট্রের কর্মসূচি।’

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী। তিনি বলেন, ‘আন্দোলন অনেকভাবেই হয়। তবে আন্দোলন থেকে যে ধরনের চিন্তা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছি, সেই চিন্তার জায়গা থেকে এই আন্দোলন অনেক পথ এগিয়ে গেছে। যারা নিরাপদ সড়কের সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক করতে জানে, সেটা একটা বড় ধরনের কাজ।’

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের