আমলাদের দিয়ে সুশাসন কায়েম করা যায় না: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৫:৪১আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:৪১

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমলাদের দিয়ে সুশাসন কায়েম করা যায় না। এই আমলাদের যারাই আপনার সঙ্গে আজকে মিনমিন করছে, তারাই একটা সময় আপনাকে বেঁধে নিয়ে আসবে।

শুক্রবার (২১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে গণ অধিকার পরিষদ আয়োজিত 'মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা।

ডা. জাফরুল্লাহ বলেন, আমি মনে করি তিন মাসের একটা তত্ত্বাবধায়ক সরকার কোনো পরিবর্তন আনতে পারবে না। কমপক্ষে দুই বছরের একটা জাতীয় সরকার প্রয়োজন। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে এইটা হতে হবে। আমি সবসময় বলেছি—আপনি (শেখ হাসিনা) আজকে খালেদা জিয়ার সঙ্গে যে অবিচার করেছেন, সেই অবিচার যদি আপনার সঙ্গে হয় তাহলে কেউ যদি রাস্তায় না-ও নামে আমি অবশ্যই নামবো।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে রাজনীতিতে নাক গলানো বন্ধ করার কথা বলে তিনি বলেন, তারেক রহমান—আপনি যদি ভালো রাজনৈতিক ভবিষ্যৎ চান তাহলে দেশের রাজনীতিতে আপাতত নাক গলানো বন্ধ করেন। আর আপনার মেয়েকে ভালো পড়াশোনা করিয়ে দেশে রাজনীতি করতে পাঠান, সে ভালো সমর্থন পাবে৷ আর অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেন তাদের অফিসে গিয়ে, আপনার অফিসে ডেকে না। সবার মতামত নিয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠন করবেন তাহলেই আপনি জনগণের সমর্থন পাবেন।

গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরসহ গন অধিকার পরিষদের অন্যান্য নেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী