নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৪ আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৪৪

নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার ও নির্বাচনি ব্যবস্থার  সংস্কার ছাড়া ভোটের অধিকার প্রতিষ্ঠা ও বিশ্বাসযোগ্য নির্বাচনের কোনও সুযোগ নেই, বলে জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। রবিবার (২০ ফেব্রুয়ারি) জোটের বৈঠকে নেতারা এ কথা জানান।  সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

জোটের নেতারা মনে করেন, সরকার অনুগত আর একটি নির্বাচন কমিশন বিদ্যমান গভীর রাজনৈতিক সংকটের সমাধান করবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করতে না পারলে ভোটের অধিকারসহ কোনও অধিকারই অর্জন করা যাবে না।

বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বাম জোটের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, আবদুল্লাহ কাফি রতন, মানস নন্দি,  মোশাররফ হোসেন নান্নু, মোশরেফা মিশু, ইকবাল কবির জাহিদ, বাচ্চু ভূঁইয়া, আবদুল আলী, অধ্যাপক আবদুস সাত্তার, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, মাসুদ রানা, বিধান দাস, রুবেল সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
সড়কের দুপাশে হাজারো গাছ, সবুজ বিপ্লব গড়ছেন শিক্ষক সফিয়ার
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
নজরকাড়া লুকে আর্জেন্টিনার অনুশীলন ক্যাম্পে মেসি
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
রাজধানীতে গ্রেফতার আরও ৪১৪ জন, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার