মুক্তিযুদ্ধ মঞ্চের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি       
০১ এপ্রিল ২০২২, ১৭:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৭:৪৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের হরতালে শাহবাগে বঙ্গবন্ধুর ছবি সংবলিত ব্যানার পোড়ানোর অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি অনিক রায়, জহর লাল রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার, সহ সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক আদনান আজিজ চৌধুরী, ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক সাদাত মাহমুদসহ ১২ ছাত্র নেতার বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মঙ্গলবার (২৯ মার্চ) রাতে শাহবাগ থানায় করা মামলায় ১২ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা আরও ৪০-৪৫ জনকে আসামি করা হয়েছে। এ মামলাকে মিথ্যা মামলা দাবি করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদ।

শুক্রবার (১এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা মহানগর সংসদের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক সাদাত মাহমুদ বলেন, আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে হরতাল করেছি। কিন্তু মুক্তিযুদ্ধ মঞ্চ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এই হয়রানি মূলক মামলা করেছে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, আমরা যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করছি, তাদের মাঝে ভয়ভীতি তৈরি এবং আইনি জটিতলায় আটকানোর জন্যে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। আমরা জানিয়ে দিতে চাই, হামলা-মামলা-ভয়ভীতি প্রদর্শন করে আমাদের দমানো যাবে না। ছাত্রদের পাশাপাশি, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ছাত্র ইউনিয়ন তার লড়াই অব্যাহত রাখবে।

মামলা প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা না চাইলে রাজপথে জবাব দেবে বলে হুঁশিয়ার দিয়ে ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, অবিলম্বে মামলা প্রত্যাহার করে মুক্তিযুদ্ধ মঞ্চকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আর না-হলে জনগণকে সঙ্গে নিয়ে ছাত্র ইউনিয়ন রাজপথে এর সমুচিত জবাব দেবে।

/এপিএইচ/
সম্পর্কিত
শিক্ষা খাতে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের দাবি
হামে শিশুমৃত্যুড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের 
মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাম সংগঠনগুলোর প্রতিবাদ, বাতিলের দাবি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের