বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ন্যাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২২, ১৪:২৬আপডেট : ২৩ মে ২০২২, ১৪:২৬

সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। সোমবার (২৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

নেতারা বলেন, ‘সিলেটের বিভিন্ন এলাকায় অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবনে ব্যাপক দুর্ভোগ দেখা দিয়েছে। সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর কোম্পানীগঞ্জসহ সিলেট সদরের প্রায় সব এলাকার রাস্তাঘাট তলিয়ে জনদুর্ভোগ বেড়েছে। সড়ক যোগাযোগও একপ্রকার বিচ্ছিন্ন। গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছে মানুষ।’

তারা বানভাসী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া ও ত্রাণ তৎপরতা জোরদারসহ ক্ষতিগ্রস্ত জনগণের পাশে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবা সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
এবারের ‘ভোটযুদ্ধে’ নেই যেসব শীর্ষ নেতা, নেপথ্যের কারণ কী
রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে সরকার
শুধু ভোটার নন, রাজনীতিবিদরাও নিরাপত্তাহীনতার মধ্যে আছেন: দেবপ্রিয় ভট্টাচার্য
সর্বশেষ খবর
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ