কৃষক-মজুর সংহতির নতুন কমিটি

কৃষকরা দেশের চালিকাশক্তি: সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২২, ১৭:৫৮আপডেট : ২৫ জুন ২০২২, ১৭:৫৮

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘কৃষকরাই দেশের চালিকা শক্তি। কৃষকরা পরিশ্রম করে আঠারো কোটি মানুষের খাবার জোগায়। অথচ জাতীয় বাজেটে সরকারের সকল নীতি পরিকল্পনায় কৃষক এবং কৃষি খাত থাকে উপেক্ষিত।’

শনিবার (২৫ জুন) বগুড়ার চারমাথা বাসস্ট্যান্ড সংলগ্ন সেঞ্চুরি মোটেলে দুই দিনব্যাপী কৃষক সংহতির কেন্দ্রীয় ২য় প্রতিনিধি সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। সম্মেলনে কৃষক সংহতির নতুন কমিটি গঠন করা হয়েছে।

প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে দেওয়ান আবদুর রশিদ নীলুকে আহ্বায়ক, নাজার আহমেদ ও কেরামত আলীকে যুগ্ম আহ্বায়ক, জোনায়েদ সাকিকে সদস্য সচিব ও আব্দুল আলীমকে যুগ্ম সদস্য সচিব করে বাংলাদেশ কৃষক-মজুর সংহতির ৪৬ সদস্য বিশিষ্ট ২য় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।

জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান সরকার গণমাধ্যমের স্বার্থ, অধিকার এবং সুবিধা-অসুবিধার কথা ভাবেন না। সরকার সিন্ডিকেট ও লুটেরাদের স্বার্থ রক্ষা করতে ব্যস্ত। গণমানুষকে তার যাবতীয় অধিকার পেতে হলে গণমানুষের স্বার্থরক্ষাকারী দলের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সারাদেশে কৃষক-মজুর সংহতির সাংগঠনিক কার্যক্রম পুনর্গঠন এবং দেশের কৃষক-মজুরের স্বার্থে কৃষি অর্থনীতির নীতি-কাঠামো নিয়ে আলোচনা এবং ২য় কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের লক্ষ্যে বগুড়ার চারমাথা বাসস্ট্যান্ড সংলগ্ন সেঞ্চুরি মোটেলে দুই দিনব্যাপী কেন্দ্রীয় ২য় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ২৪ জুন সকাল ১০টায় এই সভাটি শুরু হয় এবং আজ ২৫ জুন বেলা ২টায় সমাপ্ত হয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
আওয়ামী আমলের পরিসংখ্যানের ‘ফরেনসিক রিভিউ’ চলছে: প্রতিমন্ত্রী
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
দুয়া লিপা খুললেন নিষিদ্ধ বইয়ের লাইব্রেরি
দুয়া লিপা খুললেন নিষিদ্ধ বইয়ের লাইব্রেরি
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
নতুন পেশায় তমা মির্জা, তবে কি অভিনয় ছাড়ছেন
রাজনীতি থেকে ‘অবসর’, রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল
রাজনীতি থেকে ‘অবসর’, রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল
কানাডার সঙ্গে চুক্তি করেই শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
কানাডার সঙ্গে চুক্তি করেই শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক