‘গণতন্ত্র পুনরুদ্ধারে চিন্তার পরিবেশ তৈরি করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৬ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩৮

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ ইবরাহীম (বীরপ্রতীক) বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যা করা প্রয়োজন– দেশের গণতন্ত্রকামী দলগুলোকে সেটি নিয়ে চিন্তা করতে হবে। চিন্তার স্থান ও পরিবেশ তৈরি করতে হবে।’

মঙ্গলবার (৬ সেপ্টম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে যুব জাগপার প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইবরাহীম বলেন, ‘যেই অনুভূতি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম সেই অনুভূতি থেকে আমরা অনেক দূরে সরে আসছি। সেই লক্ষ্য আমাদের উদ্ধার করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা কোনও প্রতিবেশী দেশের সিদ্ধান্ত মানতে চাই না। আমরা জনগণের সিদ্ধান্তে চলতে চাই। জনগণের সরকার চাই।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ দেখতে হবে। জাতীয় স্বার্থ হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার।’

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিমা প্রধান, জামায়াত নেতা মাওলানা আবদুল হালিম, অধ্যাপক ইকবাল হোসেন, রাশেদ প্রধান, ক্বারী আবু তাহের প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট ৫ ছাত্রী
নিয়ন্ত্রণহীন এআই কতটা ভয়ংকর? বিল গেটসের সতর্কবার্তা
নিয়ন্ত্রণহীন এআই কতটা ভয়ংকর? বিল গেটসের সতর্কবার্তা
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্রের লুট হওয়া মালামাল উদ্ধার
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুট: সরকারের কাছে তাসনিম জারার কিছু প্রশ্ন
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর-লুট: সরকারের কাছে তাসনিম জারার কিছু প্রশ্ন
সর্বাধিক পঠিত
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?