জাসদের সুবর্ণজয়ন্তী, বছরব্যাপী উদযাপন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ২০:১৭আপডেট : ০১ অক্টোবর ২০২২, ২১:১৪

মশাল মিছিলের মধ্য দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫০ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়েছে। শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকাসহ সারা দেশের সব জেলা-উপজেলায় একযোগে এ উৎসব শুরু করেছে দলটি।

এ উপলক্ষে জাসদ ঢাকা মহানগর কমিটি বিকাল ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ এবং সন্ধ্যায় নগরীর রাজপথে মশাল মিছিল করে।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। এ সময় বক্তব্য দেন দলের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বক্তব্যে হাসানুল হক ইনু সমাজবদলের বিপ্লবী সংগ্রাম ও গণতান্ত্রিক প্রগতিশীল সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান। যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, দুঃখ-কষ্ট ভোগ ও ত্যাগ স্বীকার করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান ইনু।

জাসদের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়ে ইনু বলেন, ‘জাসদের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে যারা শহীদ ও প্রয়াত হয়েছেন, তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। যারা এখনও জীবিত আছেন, তাদের শারীরিক সুস্থতা কামনা করি।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, আগামী ৩১ অক্টোবর দলটির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। সুবর্ণজয়ন্তী উদযাপনের জন্য ঢাকাসহ জেলা-উপজেলায় ২০২৩ সালের ৩১ অক্টোবর পর্যন্ত জনসভা, আলোচনা সভা, পথসভা, সমাবেশ, মশাল মিছিল, মিছিল, পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

উল্লেখ্য, ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। তখন সভাপতি হন আবদুল জলিল এবং আ স ম আবদুর রব হন যুগ্ম আহ্বায়ক।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় যেকোনও দিন
মানবতাবিরোধী অপরাধের মামলাহাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ
মানবতাবিরোধী অপরাধমামলার পুনঃতদন্ত চাওয়া ইনুর আবেদন খারিজ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি