ভদ্রভাবে না গেলে পালাতেও পারবেন না: রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২২, ১৬:৪০ আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৭:০১

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের উদ্দেশে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘আজকে যদি ভদ্রভাবে আপনারা ক্ষমতা থেকে না যান তাহলে পালানোর সুযোগও পাবেন না। যাদের খুন করেছেন, গুম করেছেন, তাদের শুভাকাঙ্ক্ষীরা আপনাদের পালাতেও দিবে না।’

তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করার মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতন ঘটানো হবে। তার পর রাষ্ট্রসহ সবকিছু পুনর্গঠন করা হবে।

বুধবার (২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত 'স্বৈরাচারের পতন ও রাষ্ট্র রূপান্তরের গণজাগরণ গড়ে তুলুন' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবদুর রব বলেছেন, 'জনগণের মুক্তি হয় নাই, মানুষ স্বাধীনতা পায় নাই। সাধারণ মানুষের রক্তের বিনিময়ে আমরা শুধু ভৌগোলিক একটি স্বাধীন জায়গা পেয়েছি, কিন্তু জনগণের মুক্তি হয় নাই।'

সরকার অর্থনৈতিকভাবে অচল হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'আজকের এই অবৈধ সরকার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। তিন মাস পরে চাল কিনতে পারবেন না। আমি ২১ সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি বলেছিলাম, ভিয়েতনাম ও রাশিয়া থেকে চাল কিনেন। জনগণকে খাদ্য নিরাপত্তা দেন। এরপর টাকা দিলেও খাদ্য কিনতে পাওয়া যাবে না। এরকম ৭৪ সালের দুর্ভিক্ষের সময় টাকা দিয়েও খাদ্য পাওয়া যায় নাই।'

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আপনারা বঙ্গবন্ধুকে সম্মান করেন, সবাই করে, আমিও করি। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন, সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলার। উনি তার শাসনকালে কী কী করেছেন সে কথা বলছি না, কিন্তু তার কন্যার শাসন আমলে সেই সোনার বাংলা এখন শ্মশানে পরিণত হয়েছে।

আমরা সবাই জানি বাংলাদেশের অর্থনীতির অবস্থা। রিজার্ভ নেই, আমদানি করার টাকা নেই, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই জিনিস কেনার মতো অর্থ মানুষের কাছে নাই। দুঃখের কথা শোনার মতো মানুষ নেই। বলবার জায়গা নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব
বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
সর্বশেষ খবর
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর
কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: হানিফসহ ৪ নেতার বিরুদ্ধে রায় ২৯ অক্টোবর
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৫ দশমিক ৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১৫ দশমিক ৪ ডিগ্রিতে, বাড়ছে শীতের অনুভূতি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো আরেক পোশাক কারখানা
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
পিএসসির সদস্য হলেন সেই শামীমা সুলতানা
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান
আঞ্চলিক নিরাপত্তা ফোরামে যোগ দিতে নয়াদিল্লিতে এনএসআই প্রধান