ফ্যাসিবাদ সমূলে উচ্ছেদ করতে হবে: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫২

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘ফ্যাসিবাদ সমূলে উচ্ছেদ করতে হলে বিদ্যমান দমনমূলক ও কর্তৃত্বমূলক শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। দলকেন্দ্রিক শাসন ব্যবস্থার বিপরীতে শ্রম-কর্ম-পেশাভিত্তিক শাসন ব্যবস্থার মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। বিদ্যমান ব্যবস্থা অক্ষত রেখে বা জোড়াতালি দিয়ে শাসন ক্ষমতার মৌলিক রূপান্তর সম্ভব হবে না।’

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, ‘রাষ্ট্রক্ষমতায় উৎপাদন বণ্টনে নীতি নির্ধারণে সমাজ শক্তির অংশীদারত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতি, শিল্প সাহিত্যের সব ক্ষেত্রে এক অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হবে। এই ধরনের জাগরণ অভ্যন্তরীণ ও বাইরের সব অপশক্তির ষড়যন্ত্র ও চক্রান্তকে মোকাবিলা করে একদিকে যেমন স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে সুরক্ষা দেবে, অন্যদিকে কার্যকর জাতীয় ঐক্য গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের অংশগ্রহণ ভিত্তিক রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া জনগণের মুক্তি সম্ভব নয়।’

উত্তরার বাসভবনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, তানিয়া রব, মো. সিরাজ মিয়া, অ্যাডভোকেট কে এম জাবির, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।

/এসটিএস/আরআইজে/
সম্পর্কিত
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
সর্বশেষ খবর
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
মাদক কারবারি ও ছিনতাইকারীদের আটকে রাখতে না পারার কারণ জানালেন আইজিপি
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
৭ গোলে জিতেও খুশি নন বাংলাদেশের কোচ
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
অনেক প্রশ্ন মাথায় নিয়েই মক্কা জোটের যাত্রা শুরু 
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ