গণআন্দোলন ও গণজোয়ারে সরকার ভীত হয়ে পড়েছে: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ২১:০৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২১:০৫

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মন্তব্য করে বলেছেন, ‘বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণআন্দোলন ও গণজোয়ারে ইতোমধ্যেই ভীত হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে।’

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় হাতিরপুলে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে ঢাকা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ‘’৬৯-এর গণঅভ্যুত্থান এবং আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার পুরোনো সব স্বৈরাচারের পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু কোনও মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণজোয়ার থামাতে পারবে না। বরং উনসত্তরের গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে।’

এ সময় বিভ্রান্তি ও বিভেদের ফাঁদে পা না দিয়ে ফ্যাসিবাদের পতনে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার সংগ্রাম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এই নেতা।

ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আরও আলোচনা করেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি