ঈদযাত্রা নিরাপদ করতে সরকারকেই উদ্যোগ নিতে হবে: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৩:০৭আপডেট : ২৩ জুন ২০২৩, ১৩:০৭

ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেছেন, আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ উপভোগ করতে দ্রুতই রাজধানী থেকে মানুষ সারাদেশে নিজ-নিজ গন্তব্যে যাত্রা শুরু করবেন। তাদের এই যাত্রা যেন নিরাপদ হয়, সেদিকে সরকারকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।

শুক্রবার (৯ জুন) দুপুরে এক বিবৃতিতে ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল এসব কথা বলেন।

‘ঈদযাত্রা নিরাপদ করে তোলা, কোরবানির চামড়ার সুষ্ঠু বন্টন ও সুষ্ঠু বাজার দর নির্ধারণের জন্য সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান’ শীর্ষক বিবৃতিতে তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে ঈদযাত্রায় শত-শত মানুষের প্রাণ যাচ্ছে। মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটছে। কিন্তু কোনোভাবেই সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।’

এম এ আউয়াল বলেন, ‘মহাসড়কে অতিরিক্ত গতি, যানবাহনের গতি প্রতিযোগিতা, মহাসড়কে ছোট-ছোট অনিরাপদ যানের উপস্থিতি কোনোভাবেই ঠেকানোর ব্যবস্থা করা যায়নি। বিগত বছরগুলো থেকে শিক্ষা নিয়ে এই ঈদে যেন দুর্ঘটনার মাত্রা শূন্যের কোঠায় নামানো যায়, একটি প্রাণও যেন না ঝড়ে সড়কে; এমন ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

বিবৃতিতে এম এ আউয়াল উল্লেখ করেন, ‘আসছে কোরবানির ঈদে সারাদেশে লাখ-লাখ পশু কোরবানি করা হবে। এসব কোরবানির পশুর চামড়ায় পূর্ণ হক দরিদ্র, সম্বলহীন মানুষের। কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা দেখে আসছি, নানা কারণে চামড়ার প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে মানুষ।’

তিনি বলেন, ‘কোরবানির পশুর চামড়া নিয়ে কুচক্রিমহল যেন চক্রান্ত করতে না পারে, সে কারণে এখনই সরকারকে সতর্ক থাকতে হবে। পশুর চামড়ার প্রকৃত মূল্য থেকে যেন মানুষ বঞ্চিত না হয়, সেদিকে নজর রাখতে হবে। বৃষ্টির কারণে যেন চামড়া নষ্ট না হয়, না পচে; বিকল্প ব্যবস্থাপনা এখনই শুরু করতে হবে। অন্যথায় অনাকাঙিক্ষত কোনও পরিস্থিতি সৃষ্টি হলে এর জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী