ঈদের দিনে কেউ যেন অভুক্ত না থাকে: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৯:০৬আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯:০৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, ইসলামিক গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। তিনি বলেন, ‘ঈদ মানে ধনী-দরিদ্র নির্বিশেষে আনন্দ উদযাপন। কিন্তু বাস্তবতা হচ্ছে— দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক মানুষ কোরবানি দিতে পারছে না। আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন আনন্দ থেকে বঞ্চিত না হন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ঈদের আনন্দের দিনে কেউ যাতে অভুক্ত না থাকে— সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। ’

মঙ্গলবার (২৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বিবৃতিতে  তিনি তার সংসদীয় আসন লক্ষ্মীপুর-১ আসনের সর্বস্তরের মানুষকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ইসলামিক গণতান্ত্রিক পার্টির সব স্তরের নেতাকর্মীদের জানিয়েছেন অভিনন্দন।

এম এ আউয়াল বলেন, ‘পবিত্র কোরবানির ঈদের মাহাত্ম্য থেকে আমাদের শিক্ষা নিয়ে জীবনের চলার পথের পাথেয় ঠিক করতে হবে। মহান রাব্বুল আলামীন যেন আমাদের পরিবার, আত্মীয়স্বজন, স্বদেশ আর দেশের জনগণকে সব অশুভ থেকে রক্ষা করেন। মানুষের পাশে দাঁড়ানোর মহিমাকে আমাদের পাথেয় করতে হবে, এই হচ্ছে ঈদুল আজহার তাৎপর্য।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম